বিয়েবাড়ি মাতাতে ভারতে জেলো

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:০৩ এএম

মার্কিন পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। বিশেষ করে গানের জন্য দুনিয়া জুড়েই খ্যাতি অর্জন করেছেন তিনি। এই গ্লোবাল স্টার এবার নাচে-গানে ভারতের একটি বিয়ের আসর মাতাবেন। ভারতের নেত্রা মান্তেনা ও উদ্যোক্তা ভমসি গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ভারতে পৌঁছান জেলোখ্যাত এই তারকা। নেত্রা মান্তেনা হলেন অরল্যান্ডোভিত্তিক বিলিয়নিয়ার ও ইঞ্জেনাস ফার্মাসিউটিক্যালসের সিইও পদ্মজা ও রমা রাজু মান্তেনার মেয়ে। আজই সাত পাকে বাঁধা পড়বেন তারা। মূল অনুষ্ঠানটি আরও জমকালো করবেন জেলো। ভারতের বিমানবন্দরে পা রেখেই পাপারাজ্জিদের মুখে পড়েন লোপেজ। এ সময় তাদের প্রতি হাতে হাত নাড়ার পাশাপাশি ছুড়ে দেন উড়ন্ত চুমু। দীর্ঘ বাদামি ফার কোট ও সানগ্লাসে দেখা যায় গায়িকাকে।

গত শুক্রবার থেকেই সেই বিয়ের আয়োজন শুরু হয়েছে। উড়িপুরের দ্য লেলা প্যালেসে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আয়োজন। আরেক জনপ্রিয় মার্কিন গায়ক জাস্টিন বিবারও এই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং, শহিদ কাপুর, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজ। এ ছাড়া ডাচ ডি.জে ও প্রযোজক তিয়েস্তো অতিথিদের বিনোদন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উড়িপুরের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে। এক ক্লিপে দেখা গেছে ফিল্মমেকার করণ জোহর অনুষ্ঠানের হোস্টের দায়িত্বে রয়েছেন। অন্য ক্লিপে রণবীর সিং ‘আঁখ মারে’ এবং ‘হোয়াট ঝুমকা’র মতো গান বাজিয়ে অতিথিদের নৃত্যে অংশ নিতে উৎসাহিত করছেন। তাদের ভিড়ে জেনিফার লোপেজের উপস্থিতি বিয়ের অনুষ্ঠানটিকে নতুন করে আলোচনায় এনেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত