বাঁশখালীতে গর্ত থেকে একজনের লাশ উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় বা‌ড়ির পা‌শ থেকে রবিবার (২৩ নভেম্বর) আশরাফ মিয়া (৫৬) প্রকাশ আশরাফ ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আশরাফ মিয়া কালীপুর ইউ‌নিয়‌নের ৯নং ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় মৃত মোহাম্মদ ফরিদের ছেলে।

স্থানীয় ইউ‌পি সদস‌্য মোহাম্মদ লোকমান ও স্থানীয়রা জানায়, র‌বিবার সকালে সেখা‌নে কাজ কর‌তে গিয়ে দেখা যায় নতুন মাটির ভরাটকৃত টিলা। স্থানীয় জনগ‌নের তা দেখে সন্দেহ হলে মাটি সরা‌লে লাশ দেখতে পেয়ে তারা থানা পু‌লিশ‌কে খবর দেয়।

এরপর বাঁশখালী থানার আওতাধীন রামদাশ হাট পু‌লিশ তদন্ত‌কে‌ন্দ্রের পু‌লিশ প‌রিদর্শক তপন কুমার বাকচীর নেতৃ‌ত্বে একদল পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে লাশ উদ্ধার ক‌রে।

স্থানীয় সু‌ত্রে জানা যায়,‌প‌রিবা‌রের সদস‌্যদের সা‌থে তার ঝগড়া হওয়ার পর থে‌কে আশরাফ মিয়া নি‌খোঁজ ছিল। এ ঘটনার ব‌্যাপা‌রে জানতে পু‌লিশ নিহ‌তের স্ত্রী ও ছে‌লে মো. রা‌শেদ‌কে থানা হেফাজ‌তে নি‌য়ে আসেন।

বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার ব‌লেন, পু‌লিশ লাশের সুরতহাল রি‌পোর্টসহ ময়নাতদ‌ন্তের ব্যবস্থা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত