হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০২:১২ পিএম

নোয়াখালীর হাতিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার সৈয়দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিরব উদ্দিন (৩৮) হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর গুল্যাখালী গ্রামের বাসিন্দা সিরাজ কয়ালের ছেলে। তিনি পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। 

পুলিশ জানায়, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি অফিস-আদালতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নিরবের বিরুদ্ধে। এসব অভিযোগে দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, নিরব উদ্দিন হাতিয়া থানার নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত