রূপায়ণ সিটি অ্যাভিয়েশন নাইট অনুষ্ঠিত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:২৮ এএম

রূপায়ণ সিটি উত্তরা আয়োজিত ‘রূপায়ণ সিটি অ্যাভিয়েশন নাইট’-এ গজলের মধুর সুরে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। রূপায়ণ গ্র্যান্ড বি-ব্লক, লাউঞ্জ-বি’তে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল পাইলটদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা।

গতকাল শুক্রবার বাংলাদেশের জনপ্রিয় গজল শিল্পী মনজুরুল ইসলাম খান একের পর এক হৃদয়স্পর্শী গজল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ্যসুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবে ছিলেন সুরের জাদুতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা প্রেসিডেন্ট ক্যাপ্টেন বাসিত মাহতাব এবং তার সহকর্মীরা এবং উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, রূপায়ণ গ্রুপের অ্যাডভাইজর ক্যাপ্টেন পি জে উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাপা প্রেসিডেন্ট ক্যাপ্টেন বাসিত মাহতাব জানান, রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশে অত্যন্ত ইউনিক ও চমকপ্রদ একটি প্রজেক্ট। প্রজেক্টে ঢুকেই তিনি অ্যামেজড হয়েছেন। তার মতে, এটি সেফ, সিকিউরড ও প্রিমিয়াম এনভায়রনমেন্ট প্রদান করবে, যা তাদের কমিউনিটির জন্য খুবই উপযোগী।

তিনি আরও উল্লেখ করেন, এই প্রজেক্ট দেশের জন্য এক ধরনের প্রাইড এবং এত স্বল্প সময়ে সফলভাবে সম্পন্ন হওয়া সম্ভব হয়েছে চেয়ারম্যানের ব্যবসায়িক দূরদর্শিতার ফলে।

রূপায়ণ সিটির সিইও এমএ মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি, যেখানে সবাই একসঙ্গে সংস্কৃতি ও জীবনকে সুন্দরভাবে উপভোগ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত