খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন জামায়াত আমির

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই উদ্বেগ ব্যক্ত করেন। 

তিনি লিখেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পাওয়া সর্বশেষ তথ্য অত্যন্ত চিন্তার কারণ, এবং জামায়াতের পক্ষ থেকে নিয়মিত তার খবর নেওয়া হচ্ছে।

পোস্টে তিনি আল্লাহর কাছে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি লেখেন- মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, তার কষ্ট লাঘব করেন এবং সর্বোত্তম ব্যবস্থার ব্যবস্থা করে দেন। তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।

পাশাপাশি তিনি দেশবাসীসহ সবাইকে রোগ-ব্যাধি ও বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া করেন।

এর আগে একই রাতে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে হাসপাতালে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত