কালিয়াকৈরে সফিপুর বাজারে অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

গাজীপুরে কালিয়াকৈরে একটি দোকানে আগুন লেগে পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে  উপজেলার সফিপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, রবিবার সকাল ১১টার দিকে সফিপুর বাজারে রতন সাহার একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ৯৯৯-এ ফোন দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ওই দোকান পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত