মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেপ্তার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

মুন্সীগঞ্জ সদরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ১৯ মামলার আসামি মিল্টন মল্লিককে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।  রবিবার (৩০ নভেম্বর) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার যশলং গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিল্টন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তাতে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-১ এর নারায়গঞ্জের একটি আভিযানিক দল যশলং এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯ মামলার আসামি মিল্টন মল্লিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

র‌্যাব আরও জানায়, মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় অস্ত্রের মহড়া প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও ত্রাশের সৃষ্টি করে আসছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের রাজ্য কায়েম করে সে। এরআগে চলতি বছরের ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ৭ টি তাজা ককটেল বোমা, ২ টি সুইচ গিয়ার চাকুসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত