ইমরানের সঙ্গে সাক্ষাতে বাধা

পাকিস্তানে  বিক্ষোভের হুঁশিয়ারি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের সঙ্গে পরিবার ও পিটিআই নেতাদের সাক্ষাৎ করতে না দিলে দেশ জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী জোটের নেতারা। হাইকোর্টের আদেশ সত্ত্বেও ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন তার বোন আলিমা খান। শাহবাজ শরিফ সরকার ইমরানের মৃত্যুর গুজব উড়িয়ে দিলেও বাবার সুস্থতার প্রমাণ চেয়েছেন ইমরানপুত্র। গত শুক্রবার পাকিস্তানের পার্লামেন্ট হাউজের বাইরে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশটির বিরোধীদলীয় জোট। এতে পাখতুনখাওয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) সভাপতি মেহমুদ আছাকজাই বলেন, আমরা সিন্ধি, বেলুচ, পশতু ও পাঞ্জাবিদের রাস্তায় নামা আটকেছি। না হলে তারা সরকার ও তার নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে পড়তেন। এতে করে শাসকরা বড় সমস্যায় পড়তেন। সরকার পার্লামেন্টকে ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ‘অন্য কোথাও থেকে আসা নির্দেশ’ অনুসরণ করছেন বলেও অভিযোগ করেন মেহমুদ। তিনি বলেন,আদিবাসী অধ্যুষিত এলাকায় মানুষ প্রাণ হারাচ্ছেন। কিন্তু স্পিকার এ গুরুতর বিষয়ে কথা বলার সুযোগ দিচ্ছেন না।

২০২৩ এর আগস্ট থেকে এ আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি ইমরানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা খবর ছড়িয়েছে। এরপর গত বৃহস্পতিবার আদিয়ালার বাইরে জড়ো হন ইমরান সমর্থক ও তার পরিবারের সদস্যরা। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাদের। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে ইমরান খানকে কারও সঙ্গেই দেখা করতে দিচ্ছে না আদিয়ালা জেল কর্র্তৃপক্ষ। ইমরান খানের মৃত্যুর খবর গুজব বলে মন্তব্য করেছে শাহবাজ শরিফের সরকার। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারছেন না পিটিআই সমর্থক, কর্মী ও বর্তমান বিরোধী জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে দাফন করা হয়েছে। আসাদের অভিযোগ, হারিপুরের উপনির্বাচনের ফল কম্পিউটার সিস্টেমের আশ্রয় নিয়ে বদলে দেওয়া হয়েছে। এ আসনে সাবেক বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুইবের স্ত্রী প্রার্থী ছিলেন। পিটিআইয়ের আরেক নেতা ব্যারিস্টার গওহর আলী খান বলেন, বিরোধী দল পার্লামেন্ট ও গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হয়েই থাকতে চায়। কিন্তু উপনির্বাচনে কারচুপির যে অভিযোগ উঠেছে, তার ফলে তা ক্রমেই কঠিন হয়ে ওঠছে। গওহর আরও বলেন, ইমরান খানকে আমি যতটা জানি, তিনি আর আমাদের পার্লামেন্টের অংশ হয়ে থাকতে দিতে রাজি হবেন না। পিটিআইয়ের আরেক নেতা ব্যারিস্টার গওহর আলী খান বলেন, বিরোধী দল পার্লামেন্ট ও গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হয়েই থাকতে চায়। কিন্তু উপনির্বাচনে কারচুপির যে অভিযোগ উঠেছে, তার ফলে তা ক্রমেই কঠিন হয়ে ওঠছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত