বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও Foreign Admission & career Development Consultants Association of Bangladesh (FACD- CAB) এর মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মো. মহসিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
শেখ আশ্বাফুজ্জামান এফসিএ-পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান, বিসিবিএল; মো. জহিরুল আলম- উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিসিবিএল; মো. জুলফিকার আলী জুয়েল-সভাপতি, , FACD- CAB; মো. মেহেদি হাসান-সাধারণ সম্পাদক, FACD- CAB; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জিয়াউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) বিসিবিএল। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং , FACD- CAB এর পক্ষে এসোসিয়েশনের সভাপতি মো. জুলফিকার আলী (জুয়েল) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এবং FACD- CAB এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় ঋঅঈউ- ঈঅই এবং বিসিবিএল যৌথভাবে বিদেশগামী ছাত্রছাত্রীদের ব্যাংকিং সহযোগীতার ক্ষেত্রে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
