ত্রিশালে নতুন ইউএনওর যোগদান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরাফাত সিদ্দিকী। সোমবার (১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কমর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

ত্রিশালে যোগদানের আগে আরাফাত সিদ্দিকী রাজশাহীতে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। তার যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ এবং ত্রিশাল থানা পুলিশ। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তার কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত