গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বোচ্চ ১২৭ জন। এছাড়া, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, বরিশাল বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছে।
একই সময়ে, সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৯৩ হাজার ১৯৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। আর এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৫ হাজার ৫৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
