শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানান মির্জা ফখরুল। 

মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও ঐক্য বজায় রাখতে হবে। চেয়ারপার্সনের সুস্থতার স্বার্থে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। প্রতিদিনই দেশ-বিদেশ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনার বার্তা আসছে বলেও জানান বিএনপি মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত