চরমোনাই পীর বললেন

ক্ষমতাপ্রেমীদের বাংলার মাটিতে জায়গা হবে না

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘যারা ক্ষমতা-প্রেমিক, যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, দেশের সম্পদ পাচার করেছে, চুরির দিক থেকে বারবার ফার্স্ট করেছেÑ তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। তাদের উৎখাত করতে হবে।’

গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকোল ৪টা পর্যন্ত চলমান ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমরা এ দেশকে ফ্যাসিবাদমুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করেছি। কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি, মানুষ খুন হবে এটা দেখার জন্যও রাস্তায় নামিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত