ভৈরবের ৪২ ব্যবসায়ীক সমিতির সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক ভাবে নদী বন্দর ভৈরবকে আধুনিক একটি মডেল জনপদে পরিনত করতে ভৈরব চেম্বার ও ভৈরবের প্রায় ৪২ ব্যবসায়িক সমিতির সাথে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এর ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরিফুল আলম মতবিনিময় করেন।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় নিউটাউন এলাকায় ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

1000043912

সভার শুরুতে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া পাঠ করা হয়। পরে প্রত্যেক ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে নেতারা তাদের চলমান ব্যবসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে (ভৈরব কুলিয়ারচর) আসনে সকলেই এক সাথে ধানের শীষের প্রার্থী শরিফুল আলম পক্ষে নির্বাচনের মাঠে কাজ করে তাকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয় করতে ঐক্য মত হন। 
 
শরিফুল আলম বলেন, আপনাদের সকল সমস্যা সমাধানে জন্য দায়িত্বের প্রয়োজন হয়, আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হয়, ইনশাআল্লাহ কথা দিলাম আমি ভৈরবের সার্বিক সকল উন্নয়নে সকলের মতামতের ভিত্তিতে সকল সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের ভোটের আমানত আমি খেয়ানত করব না।

ভৈরবের ব্যবসায়িক সমিতির সংগঠন পক্ষ থেকে বক্তব্য দেন ভৈরব কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল মিয়া, ফুটওয়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সভাপতি জিসান মিয়া, সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আসাদুজ্জামান ফারুক।

এছাড়া ব্যবসায়ী সমিতির মধ্যে ভৈরব মৎস্য আড়ত সমবায় সমিতি, ভৈরব কয়েল শিল্প মালিক সমিতি, পরিবেশক সমিতি, মোবাইল ব্যবসায়ী সমিতি, তিন বাজার ব্যবসায়ী সমিতি, পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, ভৈরব হকাস মার্কেট ব্যবসায়ী সমিতি, পিয়াজ বাজার ব্যবসায়ী সমিতি, উদ্যোক্তা সমিতি, পরিবেশক অ্যাসোসিয়েশন, ভৈরব প্রাইভেট হাসপাতাল মালিক সমিতি, ওষুধ ব্যবসায়ী সমিতি,ভৈরব খাদ্যশস্য ও বণিক সমিতি, পাদুকা মেটিরিয়াল ব্যবসায়িক  সমিতি, জুয়েলারি ব্যবসায়ী সমিতি, জ্বালানি তৈরি পরিবেশক সমিতি, ভৈরব পাদুকা ব্যবসায়িক সমিতি, চকবাজার ব্যবসায়িক সমিতি, রানীর বাজার ব্যবসায়িক সমিতি,  নদী বাংলা সেন্টার পয়েন্ট ব্যবসায়িক সমিতি, ধান চাউল আরদ্দার ব্যবসায়ী সমিতি, ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতি, ফারিয়া ভৈরব শাখা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভৈরবের ৪২ ব্যবসায়ী সমিতির সংগঠন গুলির প্রায় ১৫শ অধিক ব্যবসায়ী।  উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সকল সদস্যবৃন্দ।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাঃ সম্পাদক আরিফুল ইসলাম, বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মোহাম্মদ শাহিন, সাঃ সম্পাদক ভিপি মজিবুর। সভা পরিচালনা করেন ভৈরব চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহিদুল ইসলাম  জাবেদ।

শরিফুল আলম আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব কুলিয়ারচর আসনের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি জনবান্ধব নির্বাচন করতে চাই। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে মতবিনিময় সভার অনেক আয়োজন সংক্ষিপ্ত করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত