আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করল ৯৯৯

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

ফরিদপুরের সদরপুর থানাধীন খালাসীডাঙ্গি বাবুরচর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার সাড়ে তিনবছর এবং দেড়বছর বয়সী দুই শিশুসন্তান ঘরের দরজা লক করে আটকে পড়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ ডিসেম্বর)।

ওই কলারের ঘরের দরজাটি ছিল পুরু স্টিলের তৈরি যেটি তাদের পক্ষে ভাঙ্গা সম্ভব নয়। এখন শিশু দুইজন রুমের ভেতর কান্নাকাটি করছে। কলার দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত উদ্ধারের ব্যবস্থা জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।

সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা ভেঙ্গে শিশু দুইজনকে উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত