ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৩ টন জিরা জব্দ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে তিন টন (তিন হাজার কেজি) জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বিজিবির এ অভিযানে ভারতীয় ওই জিরা পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়। 

বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ প্রেসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসব জিরা ঢাকা নেওয়া হচ্ছিলো। জব্দ করা জিরা ও ট্রাকের মূল্য ৯৮ লাখ টাকা। জব্দ করা জিরা আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত