‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ প্রদান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

অনেকটা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সেনসেশন কনডম প্রেজেন্টস– সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’। দেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্প্রতি এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন সায়েফ নাসির (ম্যানেজিং ডিরেক্টর,এসএম সি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম। 

এছাড়াও ছিলেন মার্কেটিং মাহমুদ হাসান (হেড অব সেলস এন্ড মার্কেটিং, ঢাকা রেজেন্সি হোটেল রিসোর্ট)। সবাই স্বনির্ভরতার গুরুত্ব, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বার্তা তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘স্বনির্ভর মানুষই দেশের প্রকৃত সম্পদ। এ ধরনের উদ্যোগ অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।’ 

পুরো অনুষ্ঠানের শো ডিরেক্টর ছিলেন কাজী নাজমুল হাসান (চেয়ারম্যান, এম এন মাল্টিমিডিয়া)। তার অভিজ্ঞ পরিচালনা এবং এম এন মাল্টিমিডিয়ার সংগঠন দক্ষতায় অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়। ইভেন্টটি অর্গানাইজ করে এম এন মাল্টিমিডিয়া। এবারের ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস’-এ  বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। সমাজে অবদান, পেশাগত দক্ষতা এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য বিজয়ীরা সম্মাননা অর্জন করেন। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের স্বনির্ভর তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী ও পরিশ্রমী মানুষের পথচলা আরও শক্তিশালী করবে এমন প্রত্যাশা আয়োজকদের। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত