খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকল ধর্মের উপাসনালয়ে প্রার্থনার আহ্বান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশের সর্বস্তরের মানুষকে দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। এছাড়া দেশের মন্দির, গির্জা, প্যাগোডাস এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনায় অংশ নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত