ঢাকার-৪ আসনসহ যেসব এলাকায় এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা জানিয়ে দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যদিও ঘোষণার পরই মাদারীপুর–১ আসনে মনোনয়ন নিয়ে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে দলটি দ্রুত সে প্রার্থীর নাম স্থগিত করে। 

দেশের আরও বহু আসনে অসন্তোষ চলমান থাকলেও বিএনপি সেসব পরিবর্তন বিবেচনায় না এনে দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করেছে।

দুই দফায় মোট ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও এখনও ২৮টি আসন শূন্য রাখা হয়েছে। ফাঁকা থাকা এসব আসনের নাম যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে দলটি।

ঢাকার যেসব আসন এখনো ঘোষণা হয়নি

ঢাকার চারটি আসন এখনো প্রার্থীশূন্য: ঢাকা–১৩ (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর আংশিক)। ঢাকা–১৭, ঢাকা–১৯, ঢাকা–২০, অন্যান্য জেলায় যেসব আসনে এখনো প্রার্থী নির্ধারিত হয়নি, ফাঁকা রাখা হয়েছে আরও ২৪টি আসন- নীলফামারী–১ (ডোমার ও ডিমলা), নীলফামারী–৩ (জলঢাকা), লালমনিরহাট–২ (কালীগঞ্জ ও আদিতমারি), বগুড়া–২ (শিবগঞ্জ), পাবনা–১ (সাথিয়া), ঝিনাইদহ–১ (শৈলকূপা), ঝিনাইদহ–২ (সদর উপজেলার বেশির ভাগ এলাকা), ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন), নড়াইল–২ (লোহাগড়া ও নড়াইল সদর উপজেলার বেশির ভাগ এলাকা), বাগেরহাট–১ (সদর, মোল্লাহাট, চিতলমারী, ফকিরহাট), বাগেরহাট–২ (রামপাল ও চিতলমারী), বাগেরহাট–৩ (কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা), 
খুলনা–১ (বটিয়াঘাটা, দাকোপ), পটুয়াখালী–২ (বাউফল), পটুয়াখালী–৩ (দশমিনা, গলাচিপা), পিরোজপুর–১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী), ময়মনসিংহ–১০ (গফরগাঁও), গাজীপুর–৬, নরসিংদী–৩ (শিবপুর), নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোপনগর, আলীরটেক), সিলেট–৫ (কানাইঘাট, জকিগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর), কুমিল্লা–৭ (চান্দিনা), 
লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ), লক্ষ্মীপুর–৪ (রামগতি, কমলনগর), চট্টগ্রাম–১১, 
চট্টগ্রাম–১৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত