ফরিদপুরের শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ এর অভিযোগে তিনজন নারীকে আটক করা হয়েছে। পরে আটককৃত তিন নারীকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়। এছাড়া, আবাসিক হোটেলটি বর্তমানে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের বেইলী ব্রিজ সংলগ্ন আবাসিক হোটেল গুলশানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ও নুঝাত তাবাসসুম। অভিযান পরিচালনার সময় হোটেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাই পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে এই অভিযোজন চালানো হয়। এ সময় শহরের গুলশান প্যালেস আবাসিক হোটেলটিতে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে বলে প্রতীয়মান হয়। এক পর্যায়ে হোটেলের ভিতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনজন নারীকে আটক করা হয়। এ সময় হোটেলে অবস্থানরত পুরুষরা পালিয়ে যায়। সেই সাথে হোটেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট মালিক পক্ষের সবাই পালিয়ে যায়। পরে আটককৃত তিন নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানের সময়ে মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার কারণে বন্ধে করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
