জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে পুলিশ তাদের আদালতে নিয়ে আসে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাই–আগস্টে দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ দুইজনের বিরুদ্ধে আনা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ রয়েছে, আন্দোলন নিয়ন্ত্রণের অংশ হিসেবে কারফিউ জারি এবং আন্দোলনকারীদের দমন করতে কঠোর পদক্ষেপের পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
২০২৪ সালের ১৩ আগস্ট পুলিশ আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সোশ্যাল মিডিয়ায় লাইক-শেয়ারও হতে পারে অপরাধ