মাহফিলে হঠাৎ অসুস্থ মাওলানা ফরিদুল, হাসপাতালে মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ তাফসির মাহফিলে বয়ানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন ইসলামী বক্তা ও শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (৮ ডিসেম্বর) রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যৃ হয়। এর আগে গত ৬ ডিসেম্বর রাতে চরবালুয়া গ্রামের একটি মসজিদে বয়ানের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

‎মৃত মাওলানা ফরিদুল ইসলাম (৩৫) সদর উপজেলার খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম।

স্থানীয় ও হিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার জানান, গত ৬ ডিসেম্বর রাতে চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি স্টেজে ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়। এ দিন সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে প্রথম জানাজা এবং বিকেলে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত