বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবাষির্কী আজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

দক্ষিণাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবাষির্কী আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার।

এ উপলক্ষে তার জন্মস্থান ফরিদপুরে নানা কর্মসূচি আয়োজন করা হয়। মঙ্গলবার বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে পবিত্র কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তার পরিবারের পক্ষ থেকে শহরের কমলাপুর ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজ মাঠে  আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে।

১৯৪০ সালের ৩ মে সম্ভান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তিনি ফরিদপুর-৩ সদর আসন থেকে পাঁচবার এমপি নির্বাচিত হন এবং  বিএনপি সরকারের আমলে তিনবার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত