শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথ পাঠ করান। গত ১১ নভেম্বর হাইকোর্টে ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২২ জনের মধ্যে পরদিন ২১ জনের শপথ হলেও অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিতে পারেননি।

গতকাল তার শপথ সম্পন্ন হলো। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন, আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত