সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলদেশি হিসেবে বিগ ব্যাশে খেলতে দেশ ছেড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টানা দ্বিতীয় মৌসুমে তাকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস। দলের অধিনায়ক নাথান এলিস ছাড়াও রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন টিম ডেভিড, ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমট, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টারের মতো তারকাদের।
আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশের এবারের আসর। আর ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের দিন মাঠে নামবে রিশাদের হোবার্ট। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিগ ব্যাশ মিশন। বিগ ব্যাশে দলগুলো ম্যাচে সর্বোচ্চ ৩ বিদেশি খেলাতে পারে। রিশাদ ছাড়াও দলে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ ও পেসার ক্রিস জর্ডান।
বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় বিগ ব্যাশের গত আসরে খেলতে পারেননি রিশাদ। তবে এবার বিসিবির ঘুম ভাঙায় বিপিএলের বদলে বিগ ব্যাশে খেলবেন এই তরুণ লেগ স্পিনার। এবারই তার বিগ ব্যাশে অভিষেক হবে। রিশাদের আগে সাকিব আল হাসান বিগব্যাশের দুই মৌসুম খেলেছেন যথাক্রমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ফাইনাল।
হোবার্ট হারিকেনস স্কোয়াড : নাথান এলিস(অধিনায়ক), রেহান আহমেদ (ইংল্যান্ড), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার, ম্যাক রাইট।
অনেকদিন পর গম্ভীরকে আক্রমণ শহিদ আফ্রিদির
সুযোগ পেয়েও স্টাম্পিং করলেন না পুরান; হেরে গেলেন বুদ্ধির খেলায়
অ্যাশেজ জিততে ৯০ বছর আগের ইতিহাস ফেরাতে হবে স্টোকসদের