অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পর সেখানে সরকারের দুই উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এই দপ্তর বণ্টন করা হয়।
এতে মাহফুজ আলমের পদত্যাগে তার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।
অন্যদিকে আসিফ মাহমুদের পদত্যাগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া আসিফ মাহমুদের পদত্যাগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খালি হলে সেখানে দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ বৃহস্পতিবার তপসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হয়েছে।