ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হাসপাতালে ৪১১

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১০ এএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের ২ জন নারী, ১ জন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৩, ৪৫ ও ৭০ বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫০, চট্টগ্রামে ৬১, ঢাকা বিভাগে ৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭০, খুলনায় ২৬, ময়মনসিংহ ২০, রাজশাহী ২১, রংপুরে ২ ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত