চট্টগ্রাম সেনানিবাসে আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল তিনি মেডিকেল কলেজের পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের চিফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ।
আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান তার মূল্যবান বক্তব্যে দেশের চিকিৎসা খাতে এই মেডিকেল কলেজ এবং নির্মিতব্য আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কমান্ড্যান্ট, বিআইআরসি, সেনাবাহিনীর মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুট্যান্ট জেনারেল, প্রাক্তন অধ্যক্ষ, চিফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ, ফ্যাকাল্টি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
