হাদীর ওপর হামলা

মাধবপুর সীমান্তে সতর্ক বিজিবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর থেকে হবিগঞ্জের মাধবপুর সীমান্তে এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাত থেকে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,  উপজেলা ধর্মঘর থেকে তেলিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সীমান্ত রয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশে টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে। যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে। তবে মূলত হাদীর ওপর গুলি বর্ষণকারী কেউ যাতে মাধবপুর সীমান্ত দিয়ে দেশ ছাড়তে না পারে। এ জন্যই বিজিবি ২৫ ও ৫৫ ব্যাটালিয়নের আওতাধীন মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরধার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত