জামালপুরে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম দুপুরের দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। তার পড়নে থাকা পোশাক ও শারীরিক অবয়ব দেখে বয়স অনুমান করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।
নির্বাচনকালীন তথ্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক হতে বললেন তথ্য উপদেষ্টা