হাদির সঙ্গে সিঙ্গাপুর যেতে পারেন তার দুই ভাই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এরইমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করেছে। প্রক্রিয়া সম্পন্ন হলে হাদিকে সরাসরি সিঙ্গাপুর পাঠানো হবে।

আবদুল্লাহ আল জাবের জানান, হাদির সঙ্গে তার দুই ভাই অথবা এক ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন সহযাত্রীও থাকতে পারেন। মোট দুজন বা তিনজন সহযাত্রী যেতে পারেন। তাদের ভিসাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে শেষ পর্যন্ত দুইজন নাকি তিনজন যাচ্ছেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি এক দুর্বৃত্ত হামলায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত