ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-৮ এর আওতায় নন-বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।

প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার।
এর আগে কয়েক দফায় ভারত ও সিঙ্গাপুর থেকে চাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

সভায় চাল ছাড়াও এলএনজি ও সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত