পাঁচ দিনের ব্যবধানে আজ মঙ্গলবার মুখোমুখি হওয়ার কথা ছিল দুই পরাশক্তি বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ফেডারেশন কাপের ম্যাচটি হওয়ার কথা ছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে মোহামেডান রাজি না হওয়ায় আজ ম্যাচটি হচ্ছে না। মোহামেডান পাঁচ দিন আগে বাংলাদেশ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা বসুন্ধরা কিংস অ্যারেনায় গিয়ে হেরেছে ২-০ ব্যবধানে। তাই জাতীয় স্টেডিয়ামে তারা চেয়েছিল দর্শকের প্রবেশাধিকার। নিরাপত্তার বিষয় থাকলে ম্যাচটি অন্য যেকোনো দিন আয়োজনের দাবিও জানায় মোহামেডান। এ-সংক্রান্ত চিঠি সোমবার বাফুফেকে দেয়। গতকাল অবশ্য বাফুফের পক্ষ থেকে দুই দলের সঙ্গেই আলোচনা হয় ম্যাচ নিয়ে। দুপক্ষই দর্শকবিহীন মাঠে খেলতে রাজি না হওয়ায় বাফুফে আজকের ম্যাচ বাতিল করে ২৩ ডিসেম্বর কুমিল্লাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
×
