মুরাদনগরে ব্রিজের পাটাতন ভেঙে ভোগান্তি, রাতেই মেরামত করালেন কায়কোবাদ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রিজের পাটাতন ভেঙে গিয়ে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। খবর পেয়ে ব্রিজের পাটাতন মেরামত করে যানবাহন চলাচল নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

জানা যায়, গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের গোমতী সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে যায়। পাটাতান সরে যাওয়ায় দুইদিন ধরে ঝুঁকি নিয়ে একলেনে যানবাহন চলাচলের কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে এই সড়কের যাত্রী ও গাড়িচালকরা। 

বিষয়টি মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে ব্রিজটি দ্রুত সচল করার উদ্যোগ নেন। কোনো প্রকার বিলম্ব না করে মঙ্গলবার রাতেই ব্রিজটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। রাত ৯টায় ব্রিজটির মেরামতের কাজ শেষ হলে ব্রিজের মধ্যদিয়ে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে উঠে। প্রশংসনীয় এই কাজের জন্য গাড়িচালক, যাত্রী ও স্থানীয়রা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় গোমতী সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ও দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ফলে তখনও বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পায় এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত