নাজনীন হাসান খানের ‘ভালোবাসার অন্তর্ধান’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ এএম

সম্প্রতি নেপালের সৌন্দর্যম-িত লোকেশনে রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনায় ‘ভালোবাসার অন্তর্ধান’ নাটকের শ্যুটিং শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসাইন প্রমুখ। নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘রোহী আসাদের প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে যায়। তারপর থেকে মেন্টাল হাসপাতালে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোহীকে নিয়ে আসা হয় নেপালে। ভালোবাসার মানুষকে দেখে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় রোহী। ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য প্রেমিক প্রেমিকা কত কি না করতে পারে তাই ফুটে উঠেছে গল্পে। আশা করি দর্শক গল্প দেখে হতাশ হবে না।’

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘প্রাক্তন প্রেমিককে দেখে পাগল রোহী মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। স্মৃতিতে ভেসে উঠে আসাদের সঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো। নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সে ঠা-া মাথায় টিনাকে খুন করে। পাগলও যে ভালোবাসা বুঝে তাই ফুটে তুলার চেষ্টা করা হয়েছে।’

গল্পে দেখা যায়, আসাদ স্ত্রী টিনাকে সঙ্গে নিয়ে নেপালের কাঠমা-ুতে ঘুরতে যায়। টিনার শরীর খারাপ লাগায় হোটেল থেকে বেরুতে চায় না। তাই আসাদ বাধ্য হয়ে একাই বের হয়। এ সময় রোহীর সঙ্গে আসাদের দেখা। চমকে ওঠার পালা দুজনার। রোহী আশা করেনি এক সময়ের প্রেমিক আসাদের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। যার জন্য এক সময় জীবনটা উৎসর্গ করতে দ্বিধা করত না। সেই আসাদ সব স্বপ্নকে ধূলিসাৎ করে অন্য এক মেয়েকে বিয়ে করছে। এর চেয়ে অপমান আর ঘৃণা একটা মেয়ের জীবনে কি হতে পারে। এভাবে ঘটনা মোড় নেয় অন্যদিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত