বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বাণিজ্যের পরিমাণ প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কন্নোয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
