ঘোড়াঘাটে প্যানেল চেয়ারম্যানসহ ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় প্যানেল চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ (৩৮) ও পৌর আওয়ামী লীগের সদস্য কাজী কাদের (৬০)।

গ্রেপ্তারকৃত হারুন ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড পরিষদ সদস্য ও প্যানের চেয়ারম্যান। গ্রেপ্তার অপরজন কাজী কাদের পৌর আওয়ামী লীগের সদস্য এবং ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা চালায়। এই ঘটনায় চলতি বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা দায়ের করা হয়। সরকার পরিবর্তনের পর গ্রেপ্তারকৃতরা পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত