আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেপ্তার ২

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আ. লীগের সহযোগী সংগঠনের ২ নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  অভিযান চালিয়ে  তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানা পুলিশ। 

‘ডেভিল হান্ট ফেজ-২’ গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার গুলিশাখালি ইউনিয়নের সভাপতি মো. মাসুদুর রহমান শুভ (২৮) ও আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. নেওয়াজ গাজী (২২)। 

পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ২ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত