নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে মসজিদে হাদির জন্য দোয়া করাকে কেন্দ্র করে জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুর নবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ইউনিয়নের বাইতুল জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বাদ জুমা মসজিদের ইমাম হাদির জন্য দোয়া করেন। নামাজ শেষে দোয়া করার কারণ জানতে চেয়ে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী ইমামের ওপর চড়াও হন এবং বাগ্বিত-ায় লিপ্ত হন।
এ সময় উপস্থিত জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুর নবী ঘটনার প্রতিবাদ করলে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সোহাগ, এনায়েত ও আনোয়ারসহ বেশ কয়েকজন নুর নবীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন। ভুক্তভোগী নুর নবীকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
