শহিদ শরিফ ওসমান হাদীকে সমাহিত করা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জন-সাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দু:খ প্রকাশ করছে।
