নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গত শুক্রবার রাতে রুহুল আমিন (২৬) নামে এক ব্যক্তিকে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআইয়ের একটি দল। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। প্রাথমিক তদন্তে হত্যার পেছনের কারণ হিসেবে পরকীয়া সম্পর্কের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর আড়াইহাজারের শ্রীনিবাসদী এলাকা থেকে মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধার করে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতকে শনাক্ত করে। তিনি আবরাহাম খান (২৭)। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।
×
