মুন্সীগঞ্জে আ’লীগ-শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ ডিসেম্বর) রাতে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ও কাইচাল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তাররা হলেন- জেলার টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (৪৫) ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাওলাদার (৫০)।  

টঙ্গীবাড়ি থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়িয়ল গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা হাসান শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সে ওই গ্রামের প্রয়াত কফিল উদ্দিন শেখের ছেলে। একই রাতে উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাল গ্রামের বাড়ি থেকে শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। সে ওই গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। পরে আজ মঙ্গলবার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত