মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আরশাদ আলী ঢালী, সদস্য সচিব মাওলানা মো. মোকসেদুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য মো. সুরুজ মাস্টার, মুন্সীগঞ্জ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুল মুবিন প্রমুখ। 

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে জামায়াতের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত