লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম

সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা লোহিত সাগরে নৌকা ভেঙে পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে। সৌদি বার্তা সংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, মাঝ সমুদ্রে হঠাৎ দুই বাংলাদেশিকে বহনকারী নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে যায় এবং তারা সাগরে আটকা পড়েন। বর্ডার গার্ডের সেনারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেন। ওই দুই প্রবাসী বাংলাদেশিকে উদ্ধারের পর তীরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্র্তৃপক্ষ।

সৌদি বর্ডার গার্ডের পরিচালক সব নাবিক ও সমুদ্রযাত্রীকে সমুদ্র নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমুদ্রে যাত্রা করার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি-না তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া জরুরি অবস্থায় নির্দিষ্ট হটলাইন নম্বরে ফোন করার পরামর্শও দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত