মেঘলা দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। ২৬৬ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা ৫৭ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী,৩৩৪ একিউআই স্কোর নিয়ে আফগানিস্তানের কাবুল শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের কলকাতা,ইরানের তেহরান ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২২২, ২০২ ও ২০১ একিউআই স্কোর নিয়ে তৃতীয়, চর্তুথ ও পঞ্চম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত