না.গঞ্জে বদিউল আলম

গণভোট নিয়ে সেভাবে প্রচার চালাচ্ছে না সরকার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ এএম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, মৌলিক সংস্কারের বিষয়ে সব নাগরিকের মতামত দেওয়ার সুযোগ হবে। আটচল্লিশটি বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট হলে সংস্কারের পক্ষে রায় যাবে, না ভোট হলে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। তবে সরকারের যেভাবে প্রচার-প্রচারণা চালানোর কথা, সেটি চালাচ্ছে নাযা অত্যন্ত দুঃখজনক।

গতকাল শনিবার দুপুরে শহরের কালিরবাজার এলাকায় শিল্পকলা একাডেমির কনভেনশন সেন্টারে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত করে পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। দুর্ভাগ্যবশত এটি আপিল বিভাগে স্থগিত হয়েছে। হাইকোর্ট এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে শুনানি হলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে আশা করেন তিনি।

সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেননারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত