ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বারদো আর নেই। রবিবার (২৮ ডিসেম্বর) ৯১ বছর বয়সে তিনি মারা যান বলে তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
১৯৫৬ সালের আলোচিত চলচ্চিত্র ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’-এ খালি পায়ে মাম্বো নাচের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন বারদো। অগোছালো চুল, দুর্দমনীয় শক্তি ও সাহসী উপস্থিতিতে তিনি মূলধারার সিনেমায় আগে কখনও না দেখা এক ধরনের যৌন আকর্ষণ ও মুক্ত নারীত্বের প্রতীক হয়ে ওঠেন।
তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। ছবিটি পরিচালনা করেছিলেন তার তৎকালীন স্বামী রজার ভাদিম। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি আগের যুগের সংযত নারী চরিত্রের ধারণা ভেঙে দেন এবং দ্রুতই ১৯৫০ ও ৬০–এর দশকের ফ্রান্সের সাংস্কৃতিক প্রতীকে পরিণত হন। ফ্রান্সে তিনি পরিচিত ছিলেন শুধু দুটি অক্ষরে-‘বি.বি.’ নামে।
১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে জন্ম নেয়া বারদো বেড়ে ওঠেন এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে। শৈশবের কথা স্মরণ করে তিনি একসময় নিজেকে ‘লাজুক, চশমাপরা ও রুক্ষ চুলের’ মেয়ে হিসেবে বর্ণনা করেছিলেন। তবে ১৫ বছর বয়সেই তিনি ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন, যা তার মডেলিং ও চলচ্চিত্র জীবনের সূচনা করে।
ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি তৌসিফ 