অবশেষে ৩৩ বছরের অভিনয়ের ক্যারিয়ারের ইতি টানলেন দক্ষিণী সিনেমার জাঁদরেল অভিনেতা থালাপতি বিজয়। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো শুনতে শুনতে বড় হওয়া এই দক্ষিণী সুপারস্টার গত বছর রাজনীতিতে যোগ দিয়েছেন। রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই তার অভিনয় থেকে বিদায় নেওয়ার গুঞ্জন ওঠে। অবশেষে একবছর পর সেই গুঞ্জনকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন তিনি। অনুরাগীদের মন ভেঙ্গে সেই চলচ্চিত্র জগতের ক্যারিয়ারকে পাকাপাকি ভাবে বিদায় জানালেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন তিনি।
মাত্র ১০ বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন থালাপতি বিজয়। ১৮ বছর বয়সে ‘নালাইয়া থেরপু’ (১৯৯২) ছবিতে প্রথম নায়ক তিনি। মালয়েশিয়ায় এইচ. বিনোথের ‘জানা নায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে এই অবসরের ঘোষণা করেন বিজয়। তাই ‘জানা নায়গান’ অভিনেতার শেষ ছবি হতে চলেছে। আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে গানের তালে কোমরও দোলান তিনি।
অভিনয়জীবন প্রসঙ্গে বলতে গিয়ে বিজয় জানান, ৩৩ বছর ধরে তিনি সমালোচনার শিকার। নানা সমালোচকদের আক্রমণ সামলেছেন। ‘নেতিবাচক-ইতিবাচক সব ধরনের সমালোচনার তীর বিঁধেছে আমাকে। পাশাপাশি ভক্তদের অকুণ্ঠ ভালবাসা পেয়েছি। ওদের মুখের দিকে চেয়েই আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম।’
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন তিনি। তাই তো খবর এসেছে, থালাপতি বিজয় এবার রাজনীতিতে নিজেকে মেলে ধরতে চলেছেন।অভিনেতা-রাজনীতিবিদের কথায়, ‘অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসাবে বাকি জীবন কাটাতে চাইছি। আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে।’
ফের অন্তরঙ্গ দৃশ্য ফাঁস সুইনির
হাদির বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ
ফরাসি অভিনেত্রী ব্রিজিত বারদো আর নেই