আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। আর জুলাই যোদ্ধারা একটি প্ল্যাটফর্মে একত্র হয়েছে। এসব কারণে এবারের নির্বাচনে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে।
আজ সোমবার দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মুহাম্মদ তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজ বানচাল হয়ে গেছে। এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবেন। আর জনগণের প্রত্যাশা—নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতা এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ফরিদপুরে শামা ওবায়েদ ও বাবুলের মনোনয়নপত্র দাখিল