মঙ্গলবার জকসু নির্বাচন: শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। এ নির্বাচনে সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ প্রকাশ করেছে বুদ্ধিভিত্তিক সংগঠন 'ন্যারেটিভ'। ৫৯৩ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

জরিপের প্রধান ফলাফল:

সহ-সভাপতি (ভিপি): রিয়াজুল ইসলাম প্রথম পছন্দ, ৪৩.৬৮% ভোট। দ্বিতীয় অবস্থানে একেএম রাকিব, ৩৮.৭৯% ভোট।

সাধারণ সম্পাদক (জিএস): আবদুল আলিম আরিফ ৪৬.৫৪% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে খাদিজাতুল কুবরা, ২৫.৬৩% ভোট।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস): মাসুদ রানা ৩৯.৬৩% সমর্থন নিয়ে শীর্ষে, আতিকুর রহমান তানজীল পেয়েছেন ৩১.৫৩% ভোট।

জরিপে অংশগ্রহণের বিশ্লেষণ:

লিঙ্গভিত্তিক: পুরুষ ৫২.৭৮%, নারী ৪৭.২২%, ধর্মীয় পরিচয়: মুসলিম ৮৪.৬৫%, হিন্দু ১৪.১৭%, সেশনভিত্তিক: ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর সংখ্যা বেশি।

অনুষদভিত্তিক: কলা ও সমাজবিজ্ঞান অনুষদ শীর্ষে

ছাত্র রাজনীতির মনোভাব:

৪৯.২৪% শিক্ষার্থী সুষ্ঠু ছাত্র রাজনীতির পক্ষে, ২৭.৩২% লেজুড়বৃত্তিক রাজনীতির বিপক্ষে, ১২.৪৮% ছাত্র রাজনীতি চান না, ১০.৯৬% দলীয় ছাত্র রাজনীতির বিরোধিতা করেছেন।

প্যানেল ভিত্তিক মূল্যায়ন: শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আস্থা অর্জন করেছে তিন সূচকে:

প্রত্যাশা পূরণে: ৪৩.৩৪%, ধর্মীয় স্বাধীনতা রক্ষায়: ৪৮.৪০%, নারীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠায়: ৫১.৯৪%।

ফলাফলে দেখা যায়, শিক্ষার্থীদের বড় অংশ সুস্থ ও গঠনমূলক ছাত্র রাজনীতির পক্ষে এবং ভোটের হিসাবে ভিপি, জিএস ও এজিএস- তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত